রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

ফখরুল ইসলাম সাগর দেবিদ্বার (কুমিল্লা) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যেগে বিনামূল্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” বিন সালাম স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী ইঞ্জিনিয়ার গাজী রাসেল-বিন -সালাম’র অর্থায়নে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দেবিদ্বারে বিন সালাম স্কুল এন্ড কলেজে এ গ্রন্থটি বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম নান্নু এর সভাপতিত্বে ও বিল্লাল হোসেন ডালিম এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিন সালাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী ইঞ্জিনিয়ার গাজী রাসেল-বিন-সালাম, গুনাইঘর উত্তর ইউপি’র চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জি এস মোকবল হোসেন মুকুল, বীর মুক্তি যোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা মোসলেহ উদ্দিন ভুইয়া মানিক, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার ইসলাম তুষার, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আমির হোসেন আমু ও সাবেক ইউপি আওয়ামী লীগনেতা শওকত আলী সহ আরো অনেকে। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ বইটি বিতরণের উদ্দেশ্য হলো বঙ্গবন্ধুকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আপনারা বঙ্গবন্ধু সম্পর্কে জানবেন এবং অন্যদের জানাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com