রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। ১৫ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় সফর সঙ্গীদের নিয়ে শুরুতে বেজা কনফারেন্স রুমে মতবিনিময় সভায় মিলিত হয়। মতবিনিময় সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বিভিন্ন কর্মকান্ডের পরিদর্শন সহ বৃক্ষরোপণ করেন। এই সময় উপস্থিত ছিলেন এফসিডিও বেসরকারী খাত উন্নয়ন উপদেষ্টা মাশফিক ইবনে আকবর, অর্থনৈতিক উপদেষ্টা ইসাম মোসাদ্দেক, প্রাইভেট সেক্টর উন্নয়ন উপদেষ্টা শাহনূর আলম শিকদার, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মিসেস মেরিলিন মৃধা, ভুটান ও নেপাল, বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আইএফসি মার্টিন হোল্টম্যান, সিনিয়র কান্ট্রি অফিসার মিসেস নুজহাত আনোয়ার, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট, মোহাম্মদ লুৎফুল্লাহ, বিশ্বব্যাংক প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিসেস হোসনা ফেরদৌস সুমি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো. ইরফান শরীফ, অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ ফারুক, সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান সহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। দেশটি ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলের উন্নয়ন কর্মকা- দেখে সন্তোষ প্রকাশ করেন এবং যুক্তরাজ্য থেকে বিনিয়োগ করার ব্যাপারে আশা প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com