শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জলঢাকায় দ্রুত এগিয়ে চলছে দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্পের কাজ

রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” সেই অধিকার বাস্তবায়ন করতে নীলফামারীর জলঢাকায় দ্রুত এগিয়ে চলছে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপের কাজ। ভূমিহীন ও গৃহহীনদের গৃহের অভাব লাঘবে এবং তাদের মুখে হাঁসি ফোটাতে “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” প্রকল্প গ্রহণ করে দেশের সকল ভূমি ও গৃহহীনদের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে সরকারের ‘ক’ শ্রেণিভুক্ত জমিতে ২৮০টি ঘড় নির্মাণের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান- এর তত্তাবধানে ইতোপূর্বে জনপ্রতিনিধি, ভূমি, প্রকৌশলী এবং প্রকল্প অফিসের সমন্বয়ে স্থান নির্বাচন করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, ভূমি ও গৃহহীনদের মর্যাদার সাথে বসবাসের লক্ষে উপজেলার ডাকুরডাঙ্গা নামক স্থানে ২৮০টি ঘড় তৈরীর কাজ চলছে। প্রতি পরিবারের জন্য দুই শতক জমির উপর দুটি চৌচালা বিশিষ্ট ইটের দেয়াল এবং পাকা মেঝের কাজ চলমান। এছারা রঙ্গিন টিনের ঘড়ে দুটি করে প্লেন শীটের জানালা- দরজা, ঘড় সংলগ্ন বারান্দা এবং রান্না ঘড় ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। প্রতি বাসগৃহে দুইলক্ষ চল্লিশ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে। কাজ শেষে আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে উপজেলার স্থায়ী বাসিন্দা ভূমি এবং গৃহহীনদের মাঝে ঘর বরাদ্দ দেয়া হবে বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতিপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে করোনা মহামারির মধ্যেও প্রথম ও দ্বিতীয় ধাপে ৪৪১ টি ঘর তৈরী ও হস্তান্তর করা হয়েছে এবং তৃতীয় ধাপে ২৮০টি অসহায় পরিবারের স্বপ্নের ঠিকানা জন্য দৃষ্টিনন্দন ঘর তৈরীর কাজ চলমান রয়েছে। সরকারের এই কর্মসূচির উদ্দেশ্য মানুষের জীবনমানের উন্নয়ন ও বাসগৃহহীন শুন্যের কোঠায় আনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com