রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনার সংকট কাটিয়ে দুই বছর পর কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী লালন স্মরণোৎসব শুরু

আব্দুল মান্নান কুষ্টিয়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

মহামারি করোনার সংকট কাটিয়ে এবার কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় দোলপূর্ণিমা উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী লালন স্মরণোৎসব শুরু হয়েছে। এর আগে সরকারি নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালের পর টানা দুই বছর লালন আখড়া বাড়িতে বন্ধ ছিল বাউল সাধক ফকির লালন শাহ’র স্মরণোৎসব ও লালন তিরোধান দিবসের সব অনুষ্ঠান। এদিকে দীর্ঘ দু বছর পর লালন স্মরণোৎসব শুরু হওয়ায় ইতোমধ্যে সাধু ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে। এবারও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনের অনুষ্ঠান মালার আয়োজন করেছে লালন একাডেমি। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে কাল বৃহস্পতিবার পর্যন্ত। অনুষ্ঠান মালার মধ্যে থাকছে লালনের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও গ্রামীণ মেলা। এদিকে লালন স্মরণোৎসবকে সফল করার জন্য জেলা প্রশাসনের পক্ষথেকে ইতোমধ্যেই সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি জানান, দীর্ঘ দিন পর লালন স্মরণোৎসবের আয়োজন হওয়ায় এবার প্রচুর লোক সমাগম হবে। তাই এই অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকছেন। সরেজমিনে লালন মাজারে ঘুরে দেখা গেছে, তিন দিন ব্যাপী এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে দেশ-বিদেশ থেকে ভক্ত-সাধুরা লালনের আখড়া বাড়িতে এসে পৌছেছেন। দীর্ঘ দিন পর এই অনুষ্ঠান হওয়ায় বাউল ভক্ত ও সাধুদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com