শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্গাপুরে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে সরকারি রাস্তার পাশ থেকে ৪টি সরকারি মেহগনি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর আলম সাজু’র বিরুদ্ধে। বুধবার দুপুরে দেবথৈল এলাকায় গিয়ে এমনটাই দেখা গেছে। এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর আলম সাজ’ুর বাড়ির সামনের রাস্তার পাশের সরকারি ৪টি মেহগনি গাছ কাটা হচ্ছে। সংবাদকর্মীরা ঘটনাস্থলে থাকাবস্থায় বন বিভাগের লোকজন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর লোকজন উপস্থিত হয়ে কাটা গাছগুলি জব্দ করে পুলিশের হেফাজতে রাখেন। গাছ কাটা শ্রমিকদের কাছে এ নিয়ে জানতে চাইলে, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু‘র নির্দেশে গাছগুলো কেটেছেন বলে জানান তারা। এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু বলেন, রাস্তার পাশে থাকা গাছগুলি আমার বাবা রোপণ করেছিলেন, এজন্যই গাছগুলো আমি কেটেছি। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম বলেন, সরকারি রাস্তায় ব্যক্তি মালিকানার কোন গাছ থাকতে পারে না। কাটাগাছ গুলো আপতত: পুলিশের হাওলায় রাখা হয়েছে, পরবর্তিতে এগুলো বিধি মোতাবেক নিলামে বিক্রি করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com