শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইরানের মিসাইল কার্যক্রম ইসরাইলের এমন সতর্কবার্তা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

ইরানের কাছে ৩ হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এগুলোর একটি বড় অংশই ইসরাইলে হামলা চালাতে সক্ষম। ইসরাইলের জন্য এমন সতর্কবার্তাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি। গত মঙ্গলবার তিনি বলেন, ইরানের কাছে এখন পরমাণু অস্ত্র নেই। কিন্তু আমি তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের বড় হয়ে ওঠা নিয়ে উদ্বিগ্ন। সিনেটের আর্মড সার্ভিস কমিটির কাছে এই উদ্বেগ প্রকাশ করেন ম্যাকেঞ্জি। জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত সপ্তাহেই ইসরাইল সফর করেছিলেন ম্যাকেঞ্জি। শিগগিরই তিনি সেনাবাহিনী থেকে অবসর নিচ্ছেন।
এর আগে শেষ বারের মতো ইসরাইল সফর করেন তিনি। ইসরাইলে তিনি প্রধানমন্ত্রী নাফটালি বেনেট, প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ এবং সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোহাভির সঙ্গে বৈঠক করেন। এরপর যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েই ইসরাইলকে নিয়ে এই উদ্বেগের কথা জানালেন তিনি। সিনেট কমিটিকে ম্যাকেঞ্জি জানান, ইরানের কাছে এখন বিভিন্ন ধরণের ৩ হাজারের বেশি মিসাইল রয়েছে। এর একটি বড় অংশই ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে হামলা চালতে সক্ষম। তবে ইউরোপ এখনো ইরানের হাত থেকে নিরাপদ কারণ, ইরানি মিসাইলের রেঞ্জ ইউরোপে হামলা চালানোর জন্য যথেষ্ট নয়।
ম্যাকেঞ্জির লিখিত বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সবথেকে বড় হুমকি হচ্ছে ইরানের মিসাইল কার্যক্রম। দেশটি এরইমধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল আবিষ্কার করেছে। বেশ কয়েকবার সেই মিসাইলের পরীক্ষাও চালানো হয়েছে। গত ৫ থেকে ৭ বছরে ইরান মিসাইল তৈরিতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com