শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদেও ২ ঘণ্টার আল্টিমেটাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ২০১৭-১৮, ১৮-১৯ ও ১৯-২০ সেশনের পরীক্ষার খাতা পুনর্বিবেচনা করাসহ তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। পরে দুপুরে ঢাকা কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পর একটার দিকে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা অবরোধ স্থগিত করেন।
তিন দফা দাবি হলো- পরীক্ষার খাতা পুনির্ববেচনা করে নতুন রেজাল্ট দেওয়া, দর্শন বিভাগের ১০০ নম্বরের পরীক্ষার ৮০ নম্বর লিখিত ও ২০ নম্বর ইনকোর্স থেকে রাখা এবং প্রতিবছরের রেজাল্ট বিপর্যয়ের স্থায়ী সমাধান করা। আন্দোলনরত কবি নজরুল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, ‘৪ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হয়েছে। কিন্তু ওইভাবে বিবেচনা করা হয়নি। আমাদের কলেজে বাংলা বিভাগে ১৯০ জন পরীক্ষার্থী থেকে পাস করেছে মাত্র ৪ জন। আবার অনেক পরীক্ষায় অংশগ্রহণ করার পরও রেজাল্টের পর অনুপস্থিত এসেছে। প্রশাসন আমাদের কোনও দাবিই মানছে না। তাই আজকে অবরোধ করেছি।’
আন্দোলনকারীরা জানান, তাদের শিক্ষকরা আশ্বাস দিয়েছেন দাবি পূরণের। তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে যৌক্তিক সমাধান না হলে আমরা আবারও কঠোর আন্দোলনের ঘোষণা দেবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com