শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে জাহাজ পৌঁছেছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী এপেক্স বাংলাদেশ এর ৫০তম সম্মেলন বিএনপি নেতাকে নির্মমভাবে কুপিয়ে জখম: বিচারের দাবিতে মৎসজীবীদের মানববন্ধন একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, ফিরতিযাত্রায়ও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া দুর্ভোগ কমাতে জ্বালানি তেলে দৈনিক ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধের মধ্যেই প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব এমপিদের দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়াতে প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ

ছুটি প্রত্যাহার সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত: রিজভী

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই ছুটি প্রত্যাহারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে আক্রান্তের দিকে ঠেলে দেওয়া হলো। এটা সরকারের সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। তাই এই ছুটি প্রত্যাহারের জন্য করোনাভাইরাসে প্রাণহানির সকল দায় সরকারকেই নিতে হবে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ছুটির নামে তথাকথিত লকডাউন তুলে নেওয়ার পদক্ষেপের মাধ্যমে সরকার কী প্রমাণ করতে চায়- করোনা থেকে তারা শক্তিশালী? এ ছুটি প্রত্যাহারের মাধ্যমে লাখ লাখ মানুষকে আক্রান্তের দিকে ঠেলে দেওয়া হলো। এটা সরকারের সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। মানুষকে বিপদে ফেলে দেওয়ার এ সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা বার্তার প্রতিও সরকারের ‘বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন’। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এ ছুটি প্রত্যাহারের জন্য করোনা ভাইরাসে প্রাণহানির সব দায় সরকারকেই নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখনই উপযুক্ত সময় ছিল কিছুদিনের জন্য হার্ড লকডাউন কার্যকর করে ব্যাপক জনগণকে টেস্টের আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। কিন্তু সরকার সেই পথে না গিয়ে হাঁটছে মৃত্যুর মিছিল বাড়ানোর পথে। পৃথিবীর বিভিন্ন দেশে অধিক সংখ্যক টেস্ট এবং কঠোর লকডাউনের মাধ্যমে আক্রান্ত ও মৃত্যু নিয়ন্ত্রণে আনার পর লকডাউন শিথিল করেছে। আর বাংলাদেশে করোনা সংক্রামণ ও মৃত্যুর ভীতিকর মাত্রায় প্রতিটি মানুষ যখন আতঙ্কিত-উৎকন্ঠিত তখন ছুটির নামে তথাকথিত লকডাউন প্রত্যাহার করা হলো।’

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com