শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ইবাদত-বন্দেগিতে পবিত্র শবে বরাত পালিত

এম এ মতিন সিলেট :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুক্রবার রাতে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী- পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন। বিশেষত সিলেটের শাহজালার (র.) মাজার ও শাহপরান (র.) মাজারে মুসল্লিদের ভিড় ছিলো সর্বাধিক। এছাড়া মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সিলেটের বিভিন্ন মসজিদে মুসল্লিরা বিশেষ মুনাজাত ও দোয়া-খায়েরে শামিল হয়েছেন। এছাড়াও প্রায় প্রতিটি মুসলিম ঘরে নারী ও শিশুরা কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল আছেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষ শুক্রবার নফল রোজাও পালন করেছেন এবং আগামীকালও (শনিবার) পালন করবেন। বাসাবাড়ি এবং মসজিদে মসজিদে রাতভর চলবে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল, অন্যান্য ইবাদত-বন্দেগি। উল্লেখ্য, আরবি মাসের ১৪ তারিখ দিনগত রাতকে সৌভাগ্যের বা মুক্তির রজনী বলা হয়।
এ রাতকে ‘লাইলাতুল বরাত’ বা ‘লাইলাতুম মিন নিসফি শা’বান’। রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করেন। ইবাদত-বন্দেগি ছাড়াও মৃত স্বজনদের কবর জিয়ারতও করে থাকেন মুসলমানগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com