শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালপুরে গুণীজন সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

‘মানুষ গড়ার সংকল্প-শিক্ষাই হোক প্রকল্প’ প্রতিপাদ্যে গোপালপুরে গুণীজন সংবর্ধণা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ধোপাকান্দি ইউনিয়নের ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানবিক বন্ধু ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। সম্পাদক আয়েজ উদ্দিন আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, ওসি (তদন্ত) মো. মামুন ভূইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুত চন্দ্র দেবনাথ, ঢাকা শিশু হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম, সিনিয়র সহকারি জজ নাজমুল হক, সরকারি মোল্লারটেক উদয়ন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মো. আব্দুর রউফ আজাদ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান প্রমূখ। পরে সংবর্ধিত সাত গুণী ব্যক্তিরহাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও আট বিদ্যালয়ের তিনশত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com