শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মধুপুর কম্পিউটার এসোসিয়েশনের সাধারণ সভা ও সংবর্ধনা

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

টাঙ্গাইলের মধুপুরে কম্পিউটার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) দুপুরে মধুপুর বাসস্টান্ড এলাকায় হাজী নান্না হোটেলের ৩য় তলার কনফারেন্স রুমে মধুপুর উপজেলা কম্পিউটার এসোসিয়েশন এই সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভার আয়োজন করে। কম্পিউটার এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য সোহেল রানা জানান, কম্পিউটার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং সংগঠনের সদস্য মো. আসাদুজ্জামান সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দেয় কম্পিউটার এসোসিয়েশন। একই সাথে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুুপুর কম্পিউটার এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সরকার, ব্যবসায়ি নেতা ফজলুল হক মনি প্রমূখ। এসময় কম্পিউটার এসোসিয়েসনের সকল নেতৃবৃন্দ সহ ককল সদস্যগন উপস্হিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com