শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিক মানিক লাল দত্ত ও তার দুই সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ

রিয়াদুল ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

মানব জাতির শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মের মূল শিক্ষা হল, এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ পৃথিবীতে নেই এবং হযরত মুহাম্মদ (সাঃ) হলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। ইসলাম” শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আর সেই ইসলাম ধর্মে মুখরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেলেন নীলফামারী জলঢাকার কলম সৈনিক সাংবাদিক মানিক লাল দত্ত সহ পুরো পরিবার। এবিষয়ে মানিক লাল দত্তর সাথে কথা বলে জানা যায়। আমার পরিবারে দুটি ছেলে সন্তান রয়েছে। সন্তান সহ আমরা মোট তিনজন পবিত্র ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান ও ধর্মীয় বিধি বিধান এবং নিয়ম কানুন ভালো লাগায় ও পবিত্র ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। ৪২ বছর বয়সী মানিক লাল দত্ত ধর্মান্তরিত হওয়ার জন্য বুধবার (১৬ মার্চ) ‘বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয়’ নীলফামারী মাধ্যমে ‘এফিডেভিট’ সম্পন্ন করেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বিষয়টি প্রকাশ পায়। জানা গেছে, মানিক লাল দত্ত ধর্মান্তরিত হয়ে নতুন নাম রেখেছেন মো. মাহাদী হাসান (মানিক)। এ ছাড়া তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে ১৫ বছর বয়সী অর্ণব দত্ত থেকে নতুন নাম মো. মাহমুদ হাসান (অর্ণব) ও সাত বছর বয়সী সূর্য দত্ত থেকে মোঃ মাহতাব হোসেন (সূর্য)। ১০০ টাকার স্ট্যাম্পে মানিক ও তার দুই ছেলে অর্ণব ও সূর্য স্বাক্ষর করেছেন। নবমুসলিম মাহাদী হাসান মানিক বলেন, ‘আমার বাবা বাবুল দত্ত ও মা রাধা রানী দত্ত শৈশবে মারা যান এবং স্ত্রী মুন্নী রানী দত্ত প্রায় তিন বছর আগে মারা যান। আমার বেড়ে ওঠা মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে। যার কারণে মুসলিম আচার-আচরণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দেখে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং স্ব-পরিবারে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় মসজিদের ইমাম আবু রায়হান আমাদের ‘কালেমা’ পড়ান। নবমুসলিম মো. মাহাদী হাসান মানিক রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি ও দৈনিক জলকথার বার্তা সম্পাদক হিসেবে বর্তমানে কাজ করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com