শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তৃতীয়বারের মতো ফিল্মফেয়ার জিতলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ফিল্মফেয়ার জিতেছেন তিনি। ১৭ মার্চ ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২১’ দেওয়া হয়। সেখানে কলকাতার ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য বাংলায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। জনপ্রিয় শাখায় এই সম্মাননা পেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’ এ জয়ার হাতে ‘ব্ল্যাক লেডি’ তুলে দেন আয়োজকরা।
এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’র জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান। তার আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি। ২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ও ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমার জন্য ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com