শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিনা কর্তনে সেন্সর পেয়েছে ‘কথা দিলাম’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে চিত্রনায়িকা কেয়া ও জামশেদ ইসলাম জুটির প্রথম সিনেমা ‘কথা দিলাম’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা রকিবুল আলম রাকিব। তিনি বলেন ‘আলহামদুলিল্লাহ , আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে আমার নতুন সিনেমা ‘কথা দিলাম’। নির্মাতা রকিবুল আলম রাকিব আরও বলেন, ‘জসীম উদ্দিন আকাশ ভাই ‘কথা দিলাম’ সিনেমাটা প্রযোজনা করছেন। তার পাশাপাশি এই সিনেমাটা গল্প ও সবগুলো গান লিখেছেন। আশা করছি ‘কথা দিলাম’ সিনেমার মাধ্যমে দর্শক নতুন করে চিত্রনায়িকা কেয়াকে দেখতে পারবেন।’

‘কথা দিলাম’ সিনেমাতে চিত্রনায়িকা কেয়া ও জামশেদ ইসলাম ছাড়াও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন,সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালক করছেন পরাগ বিশ্বাস, এস এই টুটল, আকাশ মাহামুদ, রোহান রাজ। ‘কথা দিলাম’ সিনেমাতে গান গেয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com