শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোলবালিশ নিয়ে ঘুমানোর উপকারিতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

কোলবালিশ ছাড়া অনেকেই ঘুমাতে পারেন না। অনেকে তো ঘুমের মধ্যেও বিছানায় হাতড়ে বেড়ান কোলবালিশ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সীরাই কোলবালিশ জড়িয়ে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এটিও কিন্তু একটি অভ্যাস। যা পরিত্যাগ করা বেশ কঠিন।
তবে জানেন কি, নিয়মিত হাঁটুর মাঝে কোলবালিশ নিয়ে ঘুমানোর ফলাফল কী হতে পারে? অনেকেরই এ বিষয়ে তেমন কোনো তথ্য জানা নেই। তবে এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
জানলে অবাক হবেন, কোলবালিশ ব্যবহারের অনেক উপকার আছে। চলুন তবে জেনে নেওয়া যাক কোলবালিশ নিয়ে ঘুমালে কী হয়-
>> শরীরের ভঙ্গি উন্নত করতে সাহায্য করে। কারণ দু’পায়ের মাঝে কোলবালিশ নিয়ে ঘুমালে মেরুদ- স্বাভাবিক অবস্থায় থাকে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, বিছানায় অঙ্গভঙ্গি ঠিক না রেখে অসামঞ্জস্যপূর্ণভাবে ঘুমালে মেরুদ-ের গঠনে ক্ষতি হতে পারে।
>> সায়াটিকা ও পিঠের নিচের ব্যথা প্রতিরোধেও সাহায্য করে কোলবালিশ। অর্থাৎ যারা পিঠের ব্যথায় ভোগেন, নিয়মিত কোলবালিশ নিয়ে ঘুমানোর মাধ্যমে তারা সহজেই এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।
>> গর্ভাবস্থায় ঘুমকে আরও আরামদায়ক করে তুলতে বিশেষজ্ঞরা হবু মাকে কোলবালিশ নিয়ে ঘুমানোর পরামর্শ দেন (যদিও ওই কোলবালিশগুলো অনেকটা সি ও ইউ আকৃতির হয়)। এর ফলে মেরুদ- স্বাভাবিক অবস্থায় থাকে। এমনকি ভ্রূণও সঠিক অবস্থানে নিরাপদে থাকে ঘুমের মধ্যে।
>> আপনি যদি সোজা হয়ে ঘুমাতে পছন্দ করেন তাহলে মেরুদ-কে সমর্থনে একটি পাতলা বালিশ বা কুশন কোমরের নিচে নিয়ে ঘুমাতে পারেন। এতে পিঠের ব্যথাও কমবে আবার মেরুদ-ও স্বাভাবিক অবস্থায় থাকবে।
সূত্র: ব্রাইট সাইড




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com