শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরাজের প্রশংসায় তামিম, ম্যাচ সেরা সাকিব

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৮ রানের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি। ৭৭ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখায় ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। তবে টাইগারদের অধিনায়ক তামিম ইকবালে চোখে ম্যাচ সেরা মেহেদি মিরাজ।
প্রথম স্পেলে ৪ ওভারে ৪০ রান দিয়েছিলেন মেহেদি মিরাজ। স্লগে এসে দ্বিতীয় স্পেলে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নিয়ে তিনিই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে দলকে এনে দিয়েছেন ৩৮ রানের জয়। ম্যাচ শেষে মিরাজের প্রশংসা করলেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, প্রত্যেক দলে মেহেদি মিরাজের মতো একজন চরিত্র (ক্রিকেটার) দরকার। ৪ ওভারে ৪০ রান দেওয়ার পরও শেষে ও (মিরাজ) আমার কাছে আসে এবং বোলিং করতে চায়। ও আমাকে বলে বোলিং দেন ম্যাচ ঘুরিয়ে দেব। এই জয়ে ওই আমার চোখে ম্যান অব দ্য ম্যাচ।
ব্যাট হাতে তিনশ’ ছাড়ানো রান। বল হাতে দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট নেওয়া। তাদেরই মাটিতে কাজটা সহজ নয়। ব্যাটিং-বলে সমন্বয়ের ফল এই জয়। তামিমের তাই কাকে রেখে কার প্রশংসা করেন এমন দশা।
টাইগারদের অধিনায়ক বলেন, এটি বড় ও বিশেষ এক জয় আমাদের জন্য। লিটন থেকে শুরু করে সাকিব-ইয়াসির দারুণ ব্যাটিং করেছে। মিরাজ-মাহমুদুল্লাহর (ভাই) দ্রুত রানগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ম্যাচ জিতিয়েছে পেস বোলাররা। গত দুই বছর দারুণ বোলিং করছে তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com