শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বকাপ মঞ্চে ভারতের কাছে বড় হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

নারী ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার বিশ্বকাপ মঞ্চেও একই ধারা অব্যাহত রয়েছে। ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার (২২ মার্চ) হ্যামিল্টনে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বিশ্বকাপে পঞ্চম ম্যাচে চতুর্থ হারের মুখে পড়া বাংলাদেশের কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলো। ম্যাচে ১২০ রানে হেরেছেন নিগার সুলতানারা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ইয়াস্তিকা ভাটিয়ার হাফসেঞ্চুরি ও শেফালি বর্মার ৪২ রানে ভর করে ২২৯ রানের দারুণ এক স্কোর গড়ে ভারত। জবাবে খেরতে নেমে মাত্র ১১৯ রানে গুটিয়ে গিয়ে ১২০ রানে ম্যাচ হেরেছে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ।
ম্যাচে মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শারমিন আক্তার, নিগার সুলতানা, ফারজানা হক ও রুমানা আহমেদরা দাঁড়াতেই পারেননি। ওপেনিংয়ে নেমে মুরশিদা খাতুন উইকেট ধরে রেখে এগুচ্ছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। এরপর লতা মন্ডল, সালমা খাতুন, ঋতু মনি, জাহানারা আলমরা ধসের মধ্যে কিছুক্ষণ করে সময় উইকেটে কাটাতে পেরেছেন। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতার দিনে ৩৫ বলে ৩২ রান করে আজ সেরা স্কোরার বোলিং অলরাউন্ডার সালমা খাতুন।
এ ছাড়া লতা মন্ডল ২৪, ঋতু মনি ১৬ ও জাহানারা ১১ রান করেছেন। ভারতের হয়ে স্নেহ রানা ৩০ বলে চার উইকেট নিয়েছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা বাংলাদেশ তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে জিততে হেরেছে মাত্র ৪ রানে। ফলে শক্তির বিচারে ভারত অনেকটা এগিয়ে থাকলেও প্রত্যাশা ছিল শক্ত লড়াই করবে বাংলাদেশ দল। কিন্তু ব্যাটিংয়ে সুবিধা করতে পারল না বাংলাদেশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com