শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘লকডাউন লাভ স্টোরি’ সারা দেশে চলছে

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২

করোনা মহামারির উপর বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত চলচ্চিত্র। এর নাম ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম ম-ল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এখানে তার বিপরীতে আছেন সংবাদপাঠিকা ও গবেষক রেহনুমা মোস্তফা। সিনেমাটি গত শুক্রবার ২৫শে মার্চ প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেয়েছে । বিষয়টি নিশ্চিত করছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায়। তিনি বলেন ‘লকডাউন লাভ স্টোরি’ অশুক্রবার ২৫শে মার্চ সারাদেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হয়েছে। সিনেমাটা দেখতে দর্শক সিনেমা হলে আসছেন।
এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরলেন শাহ আলম মন্ডল। তিনি বলেন, ‘সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনাভাইরাসের জন্য আমাদের জীবনে লকডাউনের যে প্রভাব তার চিত্র ফুটে উঠবে ছবিটিতে। এই ঘরবন্দী সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিলো সে গল্পও উঠে এসেছে। ছবিটি প্রিমিয়ার শো দেখে সবার প্রশংসা করছে। আমি আশাবাদী এটি দর্শকের মন ভরাচ্ছে।’
নায়ক ইমন বলেন, ‘একটি ভিন্নধর্মী ভাবনা ও অভিজ্ঞতার গল্প বলবে ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মন্ডল ভাই যতœ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমার বিশ্বাস এই সিনেমা দর্শকের ভালো লাগবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com