শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রমজানের আগেই ৮০০ পণ্যের দাম কমালো কাতার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২

রোজা এলে প্রতি বছর বাংলাদেশে যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, ঠিক তার উল্টো হয় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরই দেশটিতে দাম কমানো হয় দুধ, চিনি, আটাসহ শত শত পণ্যের। সেই ধারাবাহিকতায় এ বছরও আটশ’র বেশি পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। গত মঙ্গলবার (২২ মার্চ) কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, রোজা শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও বুধবার (২৩ মার্চ) থেকেই আট শতাধিক পণ্যে মূল্যছাড় কার্যকর হবে। রমজান মাসের শেষ পর্যন্ত চলবে এই কার্যক্রম। তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।
কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি।

এর আগে গত বছরও রমজান উপলক্ষে সাড়ে ছয়শ’র বেশি পণ্যের দাম কমিয়েছিল কাতার।
রোজা এলে প্রতি বছর বাংলাদেশে যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, ঠিক তার উল্টো হয় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরই দেশটিতে দাম কমানো হয় দুধ, চিনি, আটাসহ শত শত পণ্যের। সেই ধারাবাহিকতায় এ বছরও আটশ’র বেশি পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। গত মঙ্গলবার (২২ মার্চ) কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, রোজা শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও বুধবার (২৩ মার্চ) থেকেই আট শতাধিক পণ্যে মূল্যছাড় কার্যকর হবে। রমজান মাসের শেষ পর্যন্ত চলবে এই কার্যক্রম। তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।
কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি। এর আগে গত বছরও রমজান উপলক্ষে সাড়ে ছয়শ’র বেশি পণ্যের দাম কমিয়েছিল কাতার। সূত্র: সূত্র: দ্য পেনিনসুলা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com