শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ট্রেলারেই ঝড় তুলেছে অভিষেক বচ্চনের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। ২৩ মার্চ মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘দাসভি’র ট্রেলার। এতে আরও আছেন নিমরাত কৌর এবং ইয়ামি গৌতম। দুই মিনিটের ট্রেলারটি প্রকাশ হতেই রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরা যে নতুন এক অভিষেককে দেখলেন! কেউ কেউ মন্তব্য করেছেন, ‘পুরনো অভিষেকে নতুন ঝলক দেখতে যাচ্ছি।’ সিনেমাটি কমেডি ধাঁচের। একজন অশিক্ষিত, দুর্নীতিবাজ রাজনীতিবিদের কাহিনি উঠে এসেছে এখানে। ভারতীয় গণমাধ্যমে ছবির প্রযোজক দীনেশ ভিজান বলেছেন, ‘‘দাসভি’ হলো কমেডি ও পারিবারিক ঘরানার সিনেমা। দর্শকদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আমরা। অভিষেক, ইয়ামি এবং নিমরাত তারা প্রত্যোকেই অনেক পরিশ্রম করেছেন সিনেমাটির জন্য। আশা করছি দর্শকরা শেষ পর্যন্ত তাদের তিনজনের প্রেমে পড়বেন।’ পরিচালক তুষার জালোটা বলেন, ‘যখন থেকে আমরা ‘দাসভি’র চিন্তাভাবনা করছি তখন থেকে ভাবছি দর্শকদের এ সিনেমা খুবই ভালো লাগবে। আমি আশাবাদী সিনেমাটি ভালো ব্যবসা করবে।’ আগামী ৭ এপ্রিল থেকে জিও সিনেমা এবং নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com