শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফাইভজি’র নিলাম ৩১ মার্চ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

দেশে ফাইভজি’র তরঙ্গ নিলাম আগামী ৩১ মার্চ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ নিলামের আয়োজন করেছে। এতে চারটি মোবাইল কোম্পানি অংশ নেবে বলে জানিয়েছেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। গত বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। সুব্রত রায় মৈত্র বলেন, বিধি অনুযায়ী অতি উচ্চগতির ইন্টারনেট সেবা বা ফাইভজি চালুর লক্ষ্যে এ নিলামের ব্যবস্থা করেছি। নিলামে অংশ নিতে অপারেটরগুলো ইতো মধ্যে টাকা জমা দিয়েছে। রাজধানীর একটি হোটেল এ নিলামের আয়োজন করা হয়েছে। সেখানে শুধু ফাইভজি নয়, ফোরজি সেবার মান বাড়াতেও কোনো কোনো অপারেটর বাড়তি তরঙ্গ কেনার চিন্তা করছে।’
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফাইভজি’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে তিনি এ প্রযুক্তির উদ্বোধন করেন।
ফাইভজি উদ্বোধন করায় অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিগগির বাণিজ্যিকভাবে দেশে ফাইভজি চালু করা হবে। এর মাধ্যমে দেশ ফাইভ-জির যুগে প্রবেশ করে। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের হাত ধরে বাংলাদেশে আনা হয় ফাইভজি। ফাইভজি প্রযুক্তি চালু করতে টেলিটককে সহায়তা করছে হুয়াওয়ে ও নকিয়া। প্রথমে ছয়টি এলাকায় সীমিত পরিসরে ফাইভজি নেটওয়ার্ক চালু করা হয়। রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর সংস্থা টেলিটক রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি ৩২, বাংলাদেশ সচিবালয়, সংসদ ভবন এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও টুঙ্গিপাড়ায় ফাইভজি কভারেজের আওতায় আনছে। এছাড়া কিছু আইসিটি ও মোবাইল মেলায় ফাইভজি চালানোর ব্যবস্থা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com