শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাতারে করোনায় আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

কাতারে করোনাভাইরাসে আক্রান্ত আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে নতুন শনাক্ত হয়েছে প্রায় দুই হাজার।

দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১ হাজার ৯৬৭ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল।

তবে আক্রান্ত প্রায় দুই হাজার হলেও দেশটিতে একই সময়ে করোনায় মৃতের সংখ্যা তুলনামূলক অনেক কম। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন তিন জন। এছাড়া আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে আরও ২ হাজার ১১৬ জন চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

দেশটিরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী, কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ হাজার ৯১৪ জন। আক্রান্তদের ৩৩ জন মারা গেছে। এছাড়া সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৯৯ জন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com