মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খবরপত্র রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার নির্বাচন কমিশনে গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে যান তিনি। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে তারা। রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পক্ষে, কোন দল বা প্রার্থীর পক্ষে নয়।

গত মাসে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন আর্ল রবার্ট মিলার। সদ্য সাবেক রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বিদায় নেয়ার আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলারের নাম ঘোষণা করেন।

এর পর গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পান আর্ল রবার্ট মিলার। বাংলাদেশে আসার আগে আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার।

খবরপত্র/এমআই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com