শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগল অ্যাপে হিস্ট্রি ডিলিট করার নতুন সুবিধা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

ইন্টারনেট সার্চের জন্য সবচেয়ে জনপ্রিয় গুগল। সার্চ ইঞ্জিন গুগল গ্রাহকদের জন্য প্রতিনিয়ত আপডেট নিয়ে আসছে। টেক জায়ান্ট গুগলের একটি অন্যতম ফিচার হচ্ছে সার্চ হিস্ট্রি ডিলিট করার একটি কুইক ফিচার। এই ফিচার গত বছর গুগলের আইওএস অ্যাপে চলে আসে। কিন্তু গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে ফিচারটি আসতে অনেক সময় নিচ্ছিল। এবার অ্যান্ড্রয়েডে গুগল অ্যাপের জন্যও সেই প্রাইভেসি ফিচারটি চালু করে দিচ্ছে এই টেক জায়ান্ট।
গুগল মোবাইল অ্যাপে এখন থেকে আপনি সাম্প্রতিক সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। অনেক সময় এরকম হয় যে আপনি হয়তো এমন একটি ব্যাপার সার্চ করলেন যেটার আপনি কোনো প্রমাণ আপনার গুগল সার্চের রেকর্ডে রাখতে চান না। তাহলে সেই সার্চ কিওয়ার্ড আপনার গুগল অ্যাকাউন্টের সার্চ হিস্ট্রি থেকে মুছে ফেলতে পারবেন সহজেই। এতে বিব্রতকর অবস্থা থেকেও দূরে থাকতে পারবেন। আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা অবস্থায় যে ডিভাইস থেকে আপনি সার্চ করেন থাকেন না কেন, এই অপশনের মাধ্যমে সর্বশেষ ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। ফলে গুগল অ্যাকাউন্টের সব ডিভাইস থেকে প্রাপ্ত সার্চ হিস্ট্রি মোছা যাবে। নতুন এই অপশনটির নাম হচ্ছে ‘ডিলিট লাস্ট ১৫ মিনিটস’। এই ফিচারটি গুগল আইফোন অ্যাপে অনেক আগে থেকেই আছে। তবে এবার অ্যান্ড্রয়েড ফোনে পাবেন এই সুবিধা। যেভাবে এই ফিচার চালু করবেন জেনে নিন- > প্রথমে আপনার ফোনের গুগল অ্যাপ আপডেট করুন।
> এরপর গুগল অ্যাপ ওপেন করে অ্যাপের উপরের দিকে ডান কোণায় থাকা নিজের প্রোফাইল ইমেজে ট্যাপ করুন। > এরপর গুগল অ্যাপের বিভিন্ন মেন্যু অপশন দেখতে পাবেন। > সেখানে নতুন একটি অপশন চলে আসবে। এই অপশনের নাম Delete last 15 minutes যেখানে “নিউ” চিহ্ন দেয়া আছে। এটা দেখেই আপনি বুঝতে পারবেন নতুন এই ফিচারটি আপনার গুগল অ্যাকাউন্টে চলে এসেছে। সূত্র: দ্য ভার্জ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com