শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিচারের নামে যেন অবিচার না হয় : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী ও স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি রোববার রাতে মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ হাওর এলাকার আইন-শৃঙ্খলা পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার জন্য সবাইকে তাগিদ দেন। তিনি মাদকমুক্ত পরিবেশ এবং বাল্যবিবাহ রোধে এলাকার সচেতন মানুষসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোরও নির্দেশ দেন। রাষ্ট্রপতি জনপ্রতিনিধি বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা বিচারের নামে কখনো অবিচার করবেন না। জনগণ যাতে আপনাদের ওপর আস্থা রাখতে পারে সে রকম কাজ করবেন। এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম এবং নতুন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। ‘হাওর এলাকার উন্নয়ন দেশের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন ও জটিল। তাই আমাদের উন্নয়ন চাহিদা অনেক এবং ইচ্ছে করলে সকল চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব হয় না।’ রাষ্ট্রপ্রধান বলেন, হাওর এলাকার অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয়েছে।
আবদুল হামিদ এলাকার জনস্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন চাহিদা পূরণে পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দীন ও মিঠামইন ইউনিয়নের চেয়ারম্যান শরীফ কামাল প্রমুখ। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com