শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুজব প্রতিরোধে লামায় সাংবাদিকদের নিয়ে পিআইডির মতবিনিময়

তৈয়ব আলী,লামা (বান্দরবান) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

“গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা” এবং সুশাসন অভিযোগ প্রতিকার, সেবা প্রদান ও তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক গণমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার (২৯ মার্চ ২০২২) লামা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকাল ১০. ৩০ টায় অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের সহযোগিতায় আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি, চট্টগ্রাম এই মতবিনিময় সভার আয়োজন করে। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়চার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি, চট্টগ্রামের তথ্য অফিসার মারুফা রহমান ঈমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিআইডির সিনিয়র তথ্য অফিসার মোঃ আজিজুল হক নিউটন, বিএডিসির উপ-পরিচালক মাহফুজুর রহমান, সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। মতবিনিময় সভায় অতিথিরা গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা এবং সুশাসন, অভিযোগ প্রতিকার, সেবা প্রদান ও তথ্য অধিকার অইন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এদিকে মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জান,দৈনিক ইক্তেফাক প্রতিনিধি মুহান্মদ কামালুদ্দীন,গাজী টিভি প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দীন,দৈনিক জনতা প্রতিনিধি মোঃ সাহাব উদ্দীন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাহাবুদ্দীন রিটু, অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহান্মদ রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ তৈয়ব আলী লামা উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী সরকারী কর্মকর্তা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com