রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ময়মনসিংহে করোনায় আক্রান্ত আরও ৫২ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০

ময়মনসিংহে মহামারি করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫২ জন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫৭ জনে। জেলায় নতুন করে ২০ জনসহ এ পর্যন্ত মোট ১৬৭ জন সুস্থ হয়েছেন এবং আক্রান্তদের মধ্যে ছয়জন মারা গেছেন।

শুক্রবার (২৯ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম।

তিনি জানান, বৃহস্পতিবার মমেক ল্যাবে ২৫৪টি নমুনা পরীক্ষা করা হলে এতে ৬৪টি নমুনা করোনা পজিটিভ আসে। যার মধ্যে নতুন পজিটিভ ৫২ এবং পূর্বে আক্রান্তদের পুনরায় (ফলোআপ) পজিটিভ আসে ১২ জনের।

নতুন যারা আক্রান্ত হয়েছেন এদের মধ্যে ভালুকা উপজেলার ১৩, ধোবাউড়ার ১২, সদর/সিটি করপোরেশনের ৯, মমেক হাসপাতালের ৮, ফুলপুর ৬, গফরগাঁও ২ এবং গৌরীপুর ও ঈশ্বরগঞ্জে একজন করে রয়েছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com