শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রযুক্তি দিয়েই ডিজিটাল অপরাধ প্রতিরোধ করতে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তির অপরাধ প্রযুক্তি ছাড়া মোকাবিলা করা সম্ভব নয়। ডিজিটাল অপরাধ প্রতিরোধে প্রযুক্তি ব্যবহারকারী, নিয়ন্ত্রক ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থাপনা ত্রুটিমুক্ত রাখতে সিম নিবন্ধন, কেওয়াইসি ইত্যাদি ক্ষেত্রে ত্রুটিমুক্ত এবং গ্রাহকদের ডিজিটাল যন্ত্র ব্যবহারের ন্যূনতম দক্ষতা থাকলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ বিদ্যমান বিভিন্ন ডিজিটাল অপরাধ প্রতিরোধ সম্ভব। গতকাল বুধবার (৩০ মার্চ) ঢাকায় পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই) দ্য স্টেট অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস কনজিউমার প্রটেকশন ইন বাংলাদেশ শীর্ষক গবেষণাপত্রের ফল প্রকাশ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পিআরআই-এর নির্বাহী কর্মকর্তা ড. আহসান মনসুর, অ্যামাজনের বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর ওলফগ্যাং হেইনজি, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই গবেষক ড. আশিকুর রহমান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের সম্প্রসারণকে একটি বিস্ময়কর অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের যে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে যেসব প্রান্তিক কৃষক, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ীসহ পশ্চাদপদ জনগোষ্ঠীর কাছে ব্যাংক পৌঁছাতে পারেনি, তাদের মধ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সেবা পৌঁছে গেছে। তিনি ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস কনজিউমার প্রটেকশন বিষয়ক গবেষণা ফলকে অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এই গবেষণা প্রচলিত ব্যবস্থায় বিদ্যমান ত্রুটিগুলো সমাধানে নীতি নির্ধারণী ক্ষেত্রে ফলপ্রসূ অবদান রাখবে।
বক্তারা ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিষয়ে গবেষণাপত্র খুবই সময়োপযোগী উল্লেখ করেন এবং এ ক্ষেত্রে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে রেগুলেটর মোবাইল ফোন অপারেটর এবং ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের সম্মিলিত উদ্যোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com