যারা অগণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতায় এসেছে গণতন্ত্রের কথা তাদের মুখে বেমানান। যারা বাংলার ইতিহাসকে বিকৃতি করেছে সেই বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে যা সত্যিই হাস্যকর। যেই বিএনপি দেশের কোনো উন্নয়ন করেনি, তারা বর্তমান সরকারের উন্নয়ন চোখে দেখে না। তাদের মুখে একটি কথা বর্তমান সরকার দেশের কোনো উন্নয়ন করেনি। বিএনপি বলে বেড়াচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চললে এলাকা ধ্বংস হয়ে যাবে। যাদের দ্বারা দেশ উন্নয়ন হয়নি সেই বিএনপি এখন দেশের উন্নয়ন দেখতে পছন্দ করে না। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ:বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন। উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদুল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুঞ্জুর-ই-এলাহী, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.অলিউল ইসলাম অলি প্রমুখ। মেহের আফরোজ চুমকি এমপি আরোও বলেন, একটি প্রজন্ম মিথ্যা ইতিহাস নিয়ে বড় হয়েছে। সেই জন্য বড় দায়ী বিএনপি। দেশের মানুষকে মিথ্যা ইতিহাস জানিয়ে বঙ্গবন্ধুকে খলনায়ক বানাতে চেয়েছিল বিএনপি। এখনোও বিএনপি মিথ্যা ইতিহাস প্রচারে ব্যতিব্যস্ত রয়েছে। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন কিন্তু দুর্ভাগ্য তিনিকে আমরা বাঁচিয়ে রাখতে পারলাম না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা শক্ত হাতে দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উচু করে সম্মানের সহিত এগিয়ে যাচ্ছেন।