শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছী বঙ্গবন্ধু সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাসানুজ্জামান বদলগাছী (নওগাঁ) :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

নওগাঁর বদলগাছীতে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বঙ্গবন্ধু সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ সমাপনী দিনে ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সরওয়ারে জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুবাস সিংহ এবং প্রফেসর সরল কান্তি সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, প্রভাষক মাহমুদুল হাসান হিরো, মাসুদ রানা প্রমুখ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ছাত্র-ছাত্রীদের পদচারণায় কলেজ প্রাঙ্গন কয়েকদিন ধরে মুখরিত হয়ে ওঠে। কলেজের পক্ষ থেকে আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com