শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রামে ৫ দিনের শিশু করোনায় আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে পাঁচদিনের এক শিশু। এটাই দেশে সবচেয়ে কম বয়সী করোনা রোগী শনাক্ত।

বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবের পরীক্ষায় তার করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নমুনা সংগ্রহের সময় ওই শিশুর বয়স ছিল একদিন।

জানা যায়, শিশুর মা চট্টগ্রাম নগরের খুলশি এলাকায় বসবাস করেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়।

চমেক সূত্র জানায়, ২৩ মে শিশুর মায়ের করোনাভাইরাস শনাক্ত হয় এবং তখন তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাস নিশ্চিত হওয়ার পর তাকে ২৪ মে সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইদিন দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার সন্তান জন্ম হয়। পরদিন শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের সময় শিশুটির বয়স ছিল একদিন। চারদিন পর বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় শিশুটির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এমএস/খবরপত্র/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com