শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্থরের শিক্ষার্থীদের করোনা পরবর্তিতে মেধা বিকাশে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি‘র আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমি‘র মিলনায়তনে ‘‘মুল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি’’ এই প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমি‘র সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক এর সভাপতিত্বে প্রতিযোগিতা পুর্ব আলোচনায় অন্যদের মধ্যে আলোচনা করেন সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, উস্তাদ লক্ষণ পান্ডে, সংগীত শিক্ষক তন্ধী চক্রবর্ত্তী, জিয়াউল হক, অভ্র নকরেক, বকুল ঘোষ, অসীম সরকার প্রমুখ। আলোচনা শেষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি, দেশের গান, চিত্রাংকন ও দেশের গানের উপর সাধারণ নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com