শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উলিপুরের দূর্গম চরাঞ্চলে কুড়িগ্রাম পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

মোবাশ্বারুল ইসলাম মুরাদ উলিপুর (কুড়িগ্রাম):
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

‘সবাই মিলে ঐক্য গড়ি, সুখ-দুঃখ ভাগাভাগি করি’ কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী(ত্রাণ) বিতরণ করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। বৃহস্পতিবার(৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় আসন্ন রমজান উপলক্ষে পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীবেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে ২০০জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল, আটা, চিনি, ডাল, তেল বিতরণ করা হয়। পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই অসহায় মানুষের পাশে আছে। চরাঞ্চলে জুয়া ও মাদকের প্রবনতা অনেকটাই বেশী, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, কুড়িগ্রাম সদর সার্কেল জিয়াউর রহমান, ভূরুঙ্গামারী সার্কেল মোর্শেদুল আলম, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, এসআই মশিউর রহমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com