শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উদয়ন দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাগ্রত প্রতিভা

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের উদ্যোগে উদয়ন দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জাগ্রত প্রতিভা বনাম কমফোর্ট শিরোনাম সংঘের মধ্যকার খেলায় জাগ্রত প্রতিভা বিজয়ী হয়। উদয়ন ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য সোলেমান উদ্দিন বাদশার সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিনের সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূইয়া, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, সাখাওয়াত উল্লাহ, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত মিঠু, শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন, উদয়ন ক্লাবের সাবেক সভাপতি সালাউদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন, সমাজসেবক শফিকুর রহমান জাহাঙ্গীর প্রমুখ। এসময় ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন জাগ্রত প্রতিভার সাইফুল। টুর্নামেন্টে ধারাভাষ্যে ছিলেন, শাহাদাত হোসেন, ফিরোজ আহমেদ ও আবদুল্লাহ আল হানিফ। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com