শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মঠবাড়িয়াকে বিভক্ত করে পৃথক থানা গঠনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

গাজী মো. মাসুদ রানা মঠবাড়িয়া (পিরোজপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তিনটি ইউনিয়ন কেটে পাশ্ববর্তী ভা-ারিয়া উপজেলা দুইটি ইউনিয়নের সমন্বয়ে নতুন একটি থানা গঠনের চেষ্টার খবরে বিক্ষুব্ধ হয়ে উঠছে এলাকাবাসি। ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে গঠিত পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক সংসদীয় আসনের এ উপজেলাকে দ্বিখ-িত করার চক্রান্তের প্রতিবাদে আজ বৃহস্পতিবার শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সর্বদলীয় নাগরিক কমিটির ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষেভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। শেষে উপজেলা কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মরক লিপি দেওয়া হয়। এর আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ জদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সর্বদলীয় ঐক্যজোটের নেতা বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, পৌর জাতীয় পার্টি (জাপা) সভাপতি মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন. পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনটি একটি একক সংসদদীয় আসন। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মঠবাড়িয়া ১৯০১ সালে থানায় রূপান্তরিত হয়। সম্প্রতি একটি মহল মঠবাড়িয়ার ১১ ইউনিয়ন থেকে তুষখালী, ধানীসাফা,মিরুখালী ইউনিয়নকে কেটে পাশর্^বর্তী ভা-ারিয়া উপজেলার তেলিখালী ও ইকড়ি ইউনিয়নের সমন্বয়ে নতুন একটি থানা গঠনের অপচেস্টার পায়তারা চালাচ্ছে। যা মঠবাড়িয়ার জনসাধারণ মেনে নেবেনা। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১১ ইউনিয়নের মঠবাড়িয়া উপজেলাকে দ্বিখ-িত করে নতুন একটি থানা গঠনের খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় জনমনে ক্ষুব্ধ ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরপর থেকে এ চক্রান্তের প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। এ খবরের প্রতিবাদে স্থানীয় সর্বদলীয় নাগরিক ঐক্য লাগাতার কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com