শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার দাবিতে সাংবাদিকদের এক ঘন্টার প্রতীকী অনশন

সোহেল রানা নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) :
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার দাবিতে এক ঘন্টার প্রতীকী অনশন করেছে তিন উপজেলার সাংবাদিকগণ। শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এ প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। প্রতীকী অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ কবির, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম জাগো বাংলা টিভির জেলা প্রতিনিধি সোহেল রানাসহ তিন উপজেলার প্রায় ৪০ জন সাংবাদিক। প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল, এ সময় রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল, যুগ্ন-আহবায়ক সেরাজুল ইসলাম, সদস্য পারভেজ শেখ, আজিজুর রহমান, তোহিদুজ্জামান বাবু প্রমূখ উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় অনশনকারীদের পানি ও জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান রহনপুর ইউসুফ আলী কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, সমাজসেবক আব্দুল জব্বার, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, আব্দুল মতিন ও হাবিবুর রহমান। অনশন স্থল থেকে রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com