শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধামরাইয়ে মাহে রমজানকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী রবিউল করিমের মতবিনিময়

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন তুলে ধরে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন ও মাহে রমজানকে সামনে রেখে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি চেয়ারম্যান প্রার্থী মোঃ রবিউল করিম। শুক্রবার (১এপ্রিল) সন্ধ্যার দিকে ধামরাই উপজেলার শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আলহাজ্ব মোঃ জলিল মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নং সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল করিম। তিনি এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন। তিনি এলাকাবাসি ও কালামপুর বণিক সমিতির ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।পরে আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়নের বিষয় তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ দেশের মানুষের কথা ভাবেন। আমি তার দলের একজন কর্মীমাত্র। সেই কর্মী হিসাবে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বচনের চেযারম্যান প্রার্থী হিসাবে আপনােেদ দোয়া কামনা করছি। আমি করোনাকালে জীবনের ঝুকি নিয়ে আপনাদের পাশে থেকেছি। করোনার পর বন্যায় নৌকা দিয়ে মানুষের বাড়ী বাড়ী গিয়ে প্রতিটি মানুষের খোজ খবর নিয়ে তাদের সহায়তা করেছি। বিশেষ অতিথি হিসাবে মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী হোসেন, প্রফেঃ মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গাজিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোসলেম উদ্দিনসহ যুবলীগ, ছাত্রলীগ।, সেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com