শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপে রিঅ্যাকশন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আসলে আমরা মেসেজে ক্লিক করে দিতে পারি প্রতিক্রিয়া। ফলে কোনো কিছু না লিখেও জবাব দেয়া যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে এতদিন এই সুবিধা ছিলনা। হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে হয় আলাদাভাবে ইমোজি দিতে হতো কিংবা কষ্ট করে মেসেজ টাইপ করে জবাব দিতে হতো। ফলে জনপ্রিয় এই চ্যাটিং অ্যাপের এই সুবিধা না থাকায় অনেকেই বিরক্ত ছিল। এটা হয়তো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও অনুধাবন করেছে। তাই সম্প্রতি তারা এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল, যা এখন বাস্তবায়নের পথে। ওয়েবেটাইনফো’র এক রিপোর্টে এমন দাবি করা হয়। যারা সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২২.৮.৩ ইনস্টল করেছেন তারা তাদের মেসেজে রিঅ্যাকশন দেয়ার ফিচার পাচ্ছেন। তবে সবাই কবে নাগাদ এই সুবিধা পাবে সেটা এখনই জানা যায়নি।
জানা গেছে, এক মাসের ভেতরই হয়তো রিঅ্যাকশন ফিচার সবার মোবাইলে কাজ করবে। এখানেও মেসেঞ্জারের মতো রিয়েকশনগুলো থাকবে, যেমন: থাম্বসআপ, হার্ট, প্রে, লাফিং ফেস, ক্রায়িং ফেস এবং সারপ্রাইজড। অর্থাৎ বলা যায়, মেসেঞ্জারের অনুরুপ রিঅ্যাকশন বাটন আসছে। যেহেতু হোয়াটসঅ্যাপ, ফেসবুকেরই একটি সিস্টার কনসার্ন সেহেতু মেসেঞ্জারের কোনো ফিচার কপি করতেই পারে। তারপরও সকল প্রতিষ্ঠানই চায় তার ব্যতিক্রম কিছু থাকুক, এজন্যই হয়তো এতোদিন হোয়াটসঅ্যাপে রিঅ্যাকশন বাটন ছিলনা। এখন ব্যবহারকারীদের আগ্রহের কারণে এই সুবিধা আনতে বাধ্য হচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com