শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুর জেলার বিএনপি কাউন্সিল ঘিরে ভোটারদের দ্বারে দ্বারে আখতারুজ্জামান জুয়েল

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিল কে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আগার্মী ১৬ এপ্রিল জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। দিনাজপুর জেলা বিএনপির সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে ২৬ জানুয়ারি তবে ২০১৬ সালে ২৯ আগস্ট এই কমিটি ভেঙে দিয়ে ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত ২৫ শে ফেব্রুয়ারি দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা.এজেডএম জাহিদ হোসেন সভায় কাউন্সিল বিষয়ে আলোচনা করেন। এদিকে কাউন্সিলের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছে। জেলার বিভিন্ন উপজেলায় ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও নেতা কর্মীরা। দিনাজপুর জেলার ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ উপজেলা সহ সকল উপজেলায় ভোটারদের কাছে ভোট চাইতে এবং নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক ছাত্রনেতা ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আখতারুজ্জামান জুয়েল। ভোটাররা জানায়, দলের জন্য যে ভালো কাজ করবে। আমরা ভোট দিয়ে তাকে জয় যুক্ত করবো। আখতারুজ্জামান জুয়েল জানায়, আমি দলের সুসময়ে-দুঃসময়ে দলের সঙ্গে ছিলাম আর এটা জেলা বিএনপির কাউন্সিল এটা কোন সাধারণ মানুষের নির্বাচন না। এটা বিবেকবান মানুষদের ভোট,এটা একটি দল পরিচালনার ভোট। দীর্ঘদিন ছাত্রদল, যুবদল করেছি মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে। বর্তমানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি? আমি ভোটারদের কাছে গিয়েছি,এতে ভোটাররা আমাকে আশ্বস্ত করেছে এবং আমি আশা করি বিপুল ভোটে জয় লাভ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com