শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ট্রেনে চেপে প্রেমের গল্পে তিশা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ট্রেনে চেপে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। সেখানে দেখা এক যুবকের সঙ্গে। পরিচয় নেই একে অপরের সঙ্গে। একটা সময় যুবক লক্ষ্য করেন, তিশা ট্রেনে বসে কাঁদছেন। পাশে গিয়ে কারণ জানতে চাইলে রেগে যান তিশা।
এমন এক অদ্ভুত প্রেমময় গল্পে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘লাভ ট্রিপ’। সোহাইল রহমানের রচনায় এর চিত্রনাট্য করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। নির্মাণ করেছেন মহিদুল মহিম।
সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকে তানজিন তিশাকে পাওয়া যাবে সুরভী হিসাবে। যুবক মঈন চরিত্রে আছেন জোভান। নির্মাতা মহিম বলেন, ‘এটা ট্র্যাভেল ঘরানার লাভ স্টোরি। গল্পের নায়িকা ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা-মোবাইল সব খোয়ান। তার এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন সহযাত্রী নায়ক। এটা জাস্ট গল্পের শুরু। মাঝে ও শেষে অনেকগুলো বাঁক আছে এতে। মঈন ও সুরভী চরিত্রে জোভান-তিশা দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস ঈদের অন্যতম রোমান্টিক নাটক হতে যাচ্ছে এটি।’
‘লাভ ট্রিপ’ প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদে এক্সক্লুসিভ আয়োজনে নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com