শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইসিসি নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। গতকাল আসর শেষ হওয়ার পর সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে সুযোগ হয়েছে বাংলাদেশের সালমা খাতুনের। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে আইসিসি। একাদশে সর্বোচ্চ চারজন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এরপর দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দু’জন এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের একজন করে খেলোয়াড় রয়েছে।
অভিষেক ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সালমা। ৭ ম্যাচে ১০ উইকেট নেন তিনি। তাই আইসিসির সেরা একাদশে সুযোগ হয় তার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার চার্লি ডিন।
নারী ওয়ানডে বিশ্বকাপে আইসিসি সেরা একাদশ : লরা উলভার্ট, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), মেগ ল্যানিং (অধিনায়ক), রাচেল হেইনস, ন্যাট সিচভার, বেথ মুনি, হেইলি ম্যাথিউস, মারিজান ক্যাপ, সোফি একলেস্টোন ও সালমা খাতুন। দ্বাদশ খেলোয়াড় : চার্লি ডিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com