শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইফতারি বিক্রি করছেন চিত্রনায়িকা মাহি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

গাজীপুর প্রাণকেন্দ্র ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় রেস্তোঁরা ব্যবসা শুরু করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার। ‘ফারিশতা’ নামের রেস্তোঁরাটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু না হলেও এর সামনেই চলছে ইফতারি বিক্রি। রোজার দ্বিতীয় দিনে সোমবার (৪ এপ্রিল) সেখানে উপস্থিত হয়ে ইফতারি বিক্রি করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় ফেসবুক লাইভে আসেন তিনি।
মাহিয়া মাহি বলেন, “আমি খুবই এক্সাইটেড। এটি আমাদের নিজেদের প্রতিষ্ঠান। এটি অন্যরকম অনুভূতি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে (ঈদের আগের রাত)। আপাতত প্রচারের অংশ হিসেবে ‘ফারিশতা’ থেকে ইফতারি বিক্রি চলছে।” এ সময় সেখানে বিক্রি করা বিভিন্ন ইফতারের আইটেম দেখান তিনি। এদিকে মাহি ইফতারি বিক্রি করছে এমন খবর পেয়ে ভক্ত ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়ে ইফতারসামগ্রী ক্রয় করেন। ধারণা করা হচ্ছে (মঙ্গলবার) থেকে মানুষের সমাগম বহুগুণ বৃদ্ধি পাবে। মাহিয়া মাহি গণমাধ্যমকে আগেই জানিয়েছেন, তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবারের পাশাপাশি রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com