শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাটে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক কালাই থানা এলাকা হতে ০১ (এক) কেজি শুকনা গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার কালাই থানা এলাকায় অদ্য ৫ই এপ্রিল মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন পিপিএম, এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানার পুনট ইউপির অন্তর্গত শিকটা হিন্দুপাড়া গ্রাম হতে ০১ (এক) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ স্বপন ফকির(৩৫), পিতাঃ মোঃ মোশারফ ফকির, সাং-মাহিষ্যর পাড়া, সুমতি রানী মহন্ত(৪৫), স্বামীঃ শ্রী বীরেন চন্দ্র মহন্ত (বৈরাগী পাড়া), সাং-শিকটা, উভয় থানাঃ কালাই, জেলাঃ জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামী সুমতি রানী মহন্ত(৪৫) একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে পূর্বের আরো দুইটি মাদক মামলা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com