শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে অস্ত্র-মাদকসহ আটক ৫

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়ন থেকে অস্ত্র-মাদক সহ ১ জন নারী ও ৪ পুরুষকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কি, ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ, ০১ টি ব্যাটন স্টিক উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোর রাতে উপজেলার করেরহাট ইউনিয়ন এর কাটাগাং রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন পুলিশ। আটকেরা হলেন- সর্বসাং- সামনেরখীল ঘেরামারা আদর্শ গ্রাম এলাকার মোঃ রুবেল(৩০) পিতা- মোসলেম উদ্দিন মোঃ রাজু (২৪) পিতা- মৃত রুবেল মিয়া মোঃ সুমন(৩৪) পিতা- আবুল বাসার মোঃ রুবেল(১৯) পিতা- মৃত মোঃ হারুন,বিবি খতিজা(২৭)। বুধবার জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, অফিসার ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন, এসআই মামুনুর রশিদ, এএসআই এনামুল হক, এএসআই হাফিজুর রহমান, এএসআই দেলোয়ার হোসেন ও সংগীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। তিনি আরো জানান, জোরারগঞ্জ থানা পুলিশের মাদক- অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ০১ টি ব্যাটন স্টিক, ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কি, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আইনি কার্যক্রম শেষে তাদের চট্টগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com