শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবারও সিনেমা রোজিনা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ঢাকাই চলচ্চিত্রের সত্তর-আশি দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সম্প্রতি সিনেমা নির্মাণে নাম লিখিয়েছেন তিনি। শেষ হয়েছে তার সিনেমা ‘ফিরে দেখা’র কাজ। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এবার তিনি দিলেন নতুন ঘোষণা। আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রোজিনা। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি ঈদের পর। তার কিছুদিন পরেই সিনেমাটির শুটিংও শুরু হবে।
এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘নাটক তো অনেকগুলোই বানিয়েছি। কিন্তু সিনেমা নির্মাণ নিয়ে এক ধরনের ভীতি ছিল মনে। প্রথম সিনেমাটি নির্মাণের পর সেই ভীতি কেটে গেছে। আশা করছি সব কিছু ঠিক থাকলে নিয়মিতই সিনেমা পরিচালনা করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আগামীর সময়গুলো অতিক্রম করতে পারি।’ এদিকে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন রোজিনা। সর্বশেষ তিনি আলোচনায় এসেছেন জন্মস্থান রাজবাড়ী জেলার গোয়ালন্দে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে। যেটি গত ১ মার্চ উন্মুক্ত হয়েছে সবার জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com