শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তুরস্কে ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরছেন ফারিয়া

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি বাংলাদেশের ‘পর্দার আড়ালে’ এবং কলকাতার ‘রকস্টার’ নামের দুই সিনেমার শুটিং শেষ করেছেন। এরপর ক্লান্তি কাটাতে গত ১০ মার্চ তুরস্ক ভ্রমণে যান। সেখান থেকে দেশে ফিরে এসেছেন ২ এপ্রিল। ছুটি কাটিয়ে মন-শরীর চাঙ্গা করে আবারও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা।
জানা গেছে, টানা এক মাসের ছুটি কাটিয়ে ৮ এপ্রিল থেকে নতুন উদ্যমে কাজে ফিরতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ঈদের জন্য তৈরি হচ্ছে গ্রামীণফোন প্রেজেন্ট ‘দ্য বক্স’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি। অনেকদিন ধরে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। এবার তিশা মাতৃত্বকালীন ছুটিতে থাকায় ফারিয়া তার স্থলাভিষিক্ত হবেন। এই শোর শুটিং শেষ করে কলকাতায় যাবেন ফারিয়া। সেখানে ১২-১৪ এপ্রিল তিন জায়গায় তিনটি স্টেজ শোয়ে অংশ নেবেন। এরপর ১৬ থেকে ২০ এপ্রিল কলকাতায় একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত বেশ কিছু সিনেমা। তালিকায় আছে ‘অপারেশন সুন্দরবন’, ‘পাতালঘর’, ‘পর্দার আড়ালে’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাগুলো। আর কলকাতায় রয়েছে ‘বিবাহ অভিযান ২’ ও ‘ভয়’ সিনেমা দুটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com