শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইফতারে চিড়ার ফ্রেশ ডেজার্ট রেসিপি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ইফতার ও সেহরিতে মানসম্পন্ন খাবার খাওয়ার কোনো বিকল্প নেই। ইফতারে এমন কিছু খাবার রাখুন, যা আপনার শরীরকে ঠান্ডা রাখবে এবং সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে কর্মক্ষম রাখবে।
ইফতারে ভাজাপোড়া খাবার বাদ দিয়ে, খেতে হবে পেট ঠান্ডা রাখে এমন খাবার। এক্ষেত্রে স্বাস্থ্যকর একটি পদ হতে পারে চিড়ার ডেজার্ট। চিড়া দিয়ে যেকোনো খাবারই খুব দ্রুত তৈরি করা যায়। আজ চলুন জেনে নিই চিড়ার ডেজার্ট তৈরির রেসিপিÍ
উপকরণ: চিড়া ১৫০ গ্রাম, দুধ ১-২ লিটার, চিনি ২ টেবিল চামচ, আপেল ১টি, কলা ১টি, খেজুর ৪-৫টি, শুকনো এপ্রিকট ৩-৪টি, কিশমিশ পরিবেশনের জন্য কাজু বাদাম ১ টেবিল চামচ।
প্রণালি: চিড়া ধুয়ে পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে, একটি পাত্রে দুধ নিয়ে সামান্য চিনি মিশিয়ে জ্বাল দিন। নামিয়ে ঠান্ডা করে রাখুন। এবার কলা ও আপেল টুকরা করে কেটে নিন। এবার পানি ঝরিয়ে নেয়া চিড়ার মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দিন। এর ওপরে কলা আর আপেলের টুকরা দিন। এরপর তার ওপরে খেজুরের টুকরা, কিশমিশ, বাদাম কুচি ও শুকনো এপ্রিকট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com