শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টুইটারে আসছে দীর্ঘ প্রতীক্ষিত ‘এডিট বাটন’

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার জানিয়েছে, তারা শিগগিরই পরীক্ষামূলকভাবে দীর্ঘ প্রতীক্ষিত এডিট বাটন (সম্পাদনা বোতাম) চালু করতে যাচ্ছেন। বহুদিন ধরে টুইটার ব্যবহারকারীদের দাবির প্রেক্ষাপটে এ বাটনটি চালু করা হচ্ছে। বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, তারা যে টুইট করেন, সেগুলো তারা চাইলেও এডিট করতে পারেন না। টুইটার ব্লু পরিচালনা বোর্ডের নতুন সদস্য এলন মাস্ক সম্প্রতি সম্পাদনা বৈশিষ্ট যোগ করা নিয়ে একটি অনলাইন জরিপ পরিচালনা করেন।
এক টুইটে এলন মাস্ক জানতে চান যে, লোকজন টুইটারে একটি সম্পাদনা বোতাম চান কিনা। এতে প্রায় ৪ কোটি ৪০ লাখ ভোট পড়েছিল; এর মধ্যে প্রায় ৭৩ শতাংশ ভোট ছিল ‘হ্যাঁ’ সূচক। এর পরই নিজের টুইটার অ্যাকাউন্টে করা পোস্টে মাস্ক বলেন, ‘এখন যেহেতু সবাই জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমরা গত বছর থেকে একটি সম্পাদনা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি।’ টেসলা বস মজা করে লিখেন, ‘না, আমরা একটি পোল থেকে এ ধারণা পাইনি।’ কোম্পানির ভোক্তা পণ্যের প্রধান জে সুলিভানের মতে, ‘সম্পাদনা’ হল ‘বহু বছর ধরে’ সবচেয়ে বেশি অনুরোধ করা টুইটার বৈশিষ্ট্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com