শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী শুভেচ্ছা

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোসলিনা পারভীন চাকুরিজনিত কারণে ঢাকায় সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হয়েছেন।লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার তাকে বিদায়ী শুভেচ্ছা জানান লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ফয়জুল আলম রোম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন ইতি, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নাজনীন বেগম , ইতনা ইউপি চেয়ারম্যান সিহানুক রহমানসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে বিদায়ী শুভেচ্ছা জানান । উপস্থিত সকলে লোহাগড়ায় কর্মরত অবস্থায় ইউএনও রোসলিনা পারভীনের সততা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।সরকারি সেবাকে জনসাধারণের মাঝে পৌঁছে দিতে ও অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে ইউএনও সবসময় নিবেদিত হয়ে কাজ করতেন। বিশেষ করে তিনি মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতেন।গ্রাম থেকে আসা সেবা প্রত্যাশী জনগণ উপজেলায় এসে যাতে সঠিকভাবে সেবা পান, তিনি এ বিষয়টি সবসময় বিশেষ গুরুত্ব সহকারে দেখতেন।তার মতো একজন কর্মকর্তাকে পেয়ে লোহাগড়া উপজেলা প্রশাসন অনেক ভালোভাবে কাজ করেছে বলে জানান তারা। উল্লেখ্য, গত ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর রোসলিনা পারভীন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com