শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

রংপুরের গঙ্গাচড়ায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল বৃহস্পতিবার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, পিআইও মুনিমুল হক, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাবিবুর রহমানসহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৯টি ইউনিয়নের ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com